অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে জিওস্পেশাল ও মহাকাশ প্রযুক্তি গবেষণা কেন্দ্রের উদ্বোধন
ঢাকা, ২২ মে: ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, গ্রহবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে রাজধানীতে উদ্বোধন করা হয়েছে একটি আধুনিক গবেষণা কেন্দ্র। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এডাস্টে “এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস” নামের এই গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। উদ্বোধন করেন সাবেক বিজ্ঞান […]






