চলমান কৃষি

পার্টনার কংগ্রেস ২০২৬: আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কোম্পানীগঞ্জে কৃষকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক, জলবায়ু সহনশীল ও পুষ্টিসমৃদ্ধ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের মূল পর্ব শেষে অংশগ্রহণকারী কৃষকদের জন্য একটি বিশেষ […]

মৎস্য ও প্রাণী

ঢাকা বিভাগে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগের তাগিদ

ঢাকা বিভাগের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, অভ্যন্তরীণ বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের কার্যকর ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ঢাকা বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন: বর্তমান প্রেক্ষিতে চ্যালেঞ্জ’ শীর্ষক এ কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাশয় ভরাট এবং মানসম্মত মৎস্য খাদ্যের সংকটকে খাতটির প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এসব চ্যালেঞ্জ […]

দেশদেশান্তর

বিশ্ব পরিবেশ দিবসে এডাস্টে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “প্রকৃতি থেকে অনুপ্রেরণায়: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের উদ্যোগে শুক্রবার (৫ জুন) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আশরাফ আলীর নেতৃত্বে এবং […]

মুক্তমত

ঈদে কুরবান – অধ্যাপক মফিজুর রহমান

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম আখেরি রাসূলের জন্য, তাঁর পরিবার ও সাহাবিদের জন্য নিবেদিত। আমরা আজ কুরবানি নিয়ে কথা বলব। ‘কুরবানি’ হচ্ছে আল্লাহর জন্য খুন প্রবাহিত করার ইবাদত, যা একটি প্রাচীন প্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ বিষয়ে সাহাবারা প্রশ্ন করেন। জবাবে নবীজি বলেন, ‘এ কুরবানি হলো ইবরাহিম আলাইহিস সালামের সুন্নাহ।’ আবার […]

মুক্তমত

বোরোর ক্ষতি পুষিয়ে খাদ্যনিরাপত্তা রক্ষার পথ কী

লেখা: মো. শাহজাহান কবীর বাংলাদেশের খাদ্যনিরাপত্তার প্রধান ভিত্তি ধান, আর ধানের মধ্যে বোরো মৌসুম সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৫৪ শতাংশ আসে বোরো থেকে। এ বছর ৫০ লাখ হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২ কোটি ২৬ লাখ টন। মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত আবাদ, উন্নত জাতের ব্যবহার […]

মৎস্য ও প্রাণী হাসিমুখ

দুই বাছুর থেকে সফল খামারি, বদলে গেছে শাহীন আক্তারের জীবন

অভাবের সংসার থেকে শুরু করে সফল খামারি হয়ে ওঠার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার গৃহবধূ শাহীন আক্তার। মাত্র ৪০ হাজার টাকা ঋণ নিয়ে দুটি বাছুর দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। এখন তাঁর খামারে রয়েছে ১৪টি উন্নত জাতের শাহিওয়াল গরু। গরু পালন করেই তিনি সংসারের দারিদ্র্য দূর করেছেন, পরিশোধ করেছেন সব ঋণ এবং নির্মাণ […]

হাসিমুখ

মনিরুজ্জামান স্বপন: ডিজিটাল কৃষি বিপ্লবের এক অগ্রসৈনিক

এ. কে. আজাদ ফাহিম করোনা মহামারির সময় যখন মানুষ ঘরবন্দি, তখন অনেকেই হতাশায় সময় কাটিয়েছেন। কিন্তু কুমিল্লার বরুড়া উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান স্বপন সেই সময়টিকেই সুযোগ হিসেবে গ্রহণ করেন। তিনি ভাবলেন, কৃষকের কাছে যদি সরাসরি যাওয়া না যায়, তাহলে প্রযুক্তির মাধ্যমেই পৌঁছাতে হবে। এই ভাবনা থেকেই যাত্রা শুরু “Krishitei Bishmoy কৃষিতেই বিস্ময়” […]

হাসিমুখ

এস এম রকিব আবেদীন: মাঠ থেকে অনলাইনে কৃষি বন্ধুর পথচলা

এ. কে. আজাদ ফাহিম || নীলফামারীর মাঠ থেকে শুরু হয়েছিল তার পথচলা। কৃষকের সমস্যা খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতাই তাকে ভাবিয়েছে, কীভাবে সহজ ভাষায় কৃষকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়। এই ভাবনা থেকেই এস এম রকিব আবেদীন শুরু করেন “কৃষি বন্ধু” ইউটিউব চ্যানেল। বাংলাদেশের কৃষি আজ আর কেবল মাঠের চার দেয়ালে সীমাবদ্ধ […]

দেশদেশান্তর

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে এডাস্টে মানববন্ধন

ঢাকা, ২৩ মে: শিশু রামিসা হত্যার দ্রুত বিচার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) আইকিউএসির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরের তপ্ত রোদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের মূল সড়কে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ব্যানার ও প্লেকার্ড হাতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ […]

হাসিমুখ

সেলিম রেজা: শস্য হাসপাতালের মাধ্যমে গড়েছেন কৃষি সেবার নতুন দিগন্ত

।। এ. কে. আজাদ ফাহিম ।। সকালের নরম আলো তখন ধানক্ষেতের ওপর ছড়িয়ে পড়ছে। হাতে রোগাক্রান্ত গাছের পাতা নিয়ে কয়েকজন কৃষক ভিড় করেছেন একটি ছোট কক্ষে। সেখানে মাইক্রোস্কোপে ফসলের রোগ পর্যবেক্ষণ করছেন একজন মানুষ। কৃষকের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে তিনি পরামর্শ দিচ্ছেন, কখন কী প্রয়োগ করতে হবে, কীভাবে ক্ষতি কমানো সম্ভব। তিনি ডিপ্লোমা কৃষিবিদ […]