বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে ডিএ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ২২ আগস্ট ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএ্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার ধানমন্ডিতে রুহুল কবির রিজভীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএ্যাবের সভাপতি জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহীদ হোসেনের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী […]









