পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক সংরক্ষণব্যবস্থার সম্প্রসারণের ফলে আমদানির প্রয়োজন নেই বলে দাবি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সংস্থাটির হিসাবে, দেশে বছরে ৩৬ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৪১ শতাংশ বেশি। ডিএই বলছে, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষক পর্যায়ে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ছড়িয়ে […]



