চলমান কৃষি

ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ

ছাতক (সুনামগঞ্জ), ১ নভেম্বর ২০২৬: সুনামগঞ্জের ছাতকে আমন ধান কর্তন উৎসব, সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ এবং পতিত জমিতে সরিষা ও পেঁয়াজের আবাদ সম্প্রসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের পুটিয়া মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

অনুষ্ঠানে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় ৭০ শতাংশ সরকারি ভর্তুকিতে কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ করা হয়। পাশাপাশি হারভেস্টার যন্ত্রের মাধ্যমে আমন ধান কর্তন প্রদর্শনী, সরিষার বীজ বপন এবং পেঁয়াজের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. উমর ফারুক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ সফিকুল আলম মতি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন ও মো. আতাউর রহমান এমরান।

এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ, জসিম উদ্দিন, মিল্লাত হোসেন, শুভাশিস শেখর দাস, বরকত উল্লাহ, মো. জহিরুল ইসলাম, সুয়েব মাহমুদ ও আশরাফুল আলমসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি যান্ত্রিকীকরণ, আমন ধান কর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পতিত জমিতে সরিষা ও পেঁয়াজের আবাদ সম্প্রসারণের মাধ্যমে ছাতক উপজেলার কৃষি উৎপাদন ও বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি