চাষিবন্ধু সমবেশ

ডিকেআইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিকার জন্য লেখা আহ্বান

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (DKIB)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ডিপ্লোমা কৃষিবিদ তথা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কৃষি পেশাজীবীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

স্মরণিকায় উপসহকারী কৃষি কর্মকর্তা বা ডিপ্লোমা কৃষিবিদদের সাফল্যগাঁথা, অভিজ্ঞতা, কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে অবদান, উদ্ভাবনী উদ্যোগ এবং মাঠপর্যায়ের সফল কার্যক্রম প্রমাণকসহ প্রকাশ করা হবে। পাশাপাশি কৃষি বিষয়ক প্রবন্ধ, গবেষণাধর্মী লেখা, ছড়া-কবিতা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্পও জমা দেওয়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়েছে।

লেখা অবশ্যই Sutoni MJ (সুতনি এমজে) ফন্টে, Microsoft Word ফাইলে পাঠাতে হবে।

লেখা পাঠানোর ঠিকানা:
dkibshankar@gmail.com

লেখা জমা দেওয়ার শেষ তারিখ:
১৫ মে ২০২৬ এর মধ্যে

ডিকেআইবি ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রকাশনা উপকমিটি আশা প্রকাশ করেছে, এই স্মরণিকা ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত সাফল্য, কৃষি উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চাষিবন্ধু সমবেশ

সিলেটে ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
চাষিবন্ধু সমবেশ

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল চ্যাপ্টারের সভাপতি মোস্তফা, সম্পাদক তাপস

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ ২০২৪) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্তোরাঁয় এই