মৎস্য ও প্রাণী

নোয়াখালীতে মেঘনায় ধরা পড়া পাঙাশ বিক্রি হলো ৪ হাজারে

নোয়াখালীর দ্বৈপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়ৎ এ মাছটি নিলামে বিক্রি করা হয়।

জানা যায়, বেলায়েত হোসেন নামের এক মাঝি হাতিয়ার মেঘনা নদীতে শুক্রবার (২৬ জুলাই) রাতে নদীতে জাল ফেলেছিলেন। এসময় জালে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে। শনিবার (২৭ জুলাই) সকালে হাতিয়া চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়ৎ-এ নিয়ে এলে নিলামে মাছটি ৪ হাজার টাকায় বিক্রি হয়। ৬ কেজি ওজনের পাঙাশ মাছটি কিনে নেন চাটখিল উপজেলার বাসিন্দা ফারুক সিদ্দিকী ফরহাদ ।

আল্লাহর দান মৎস্য আড়ৎ এর মালিক মো. আকবর হোসেন জানান, ৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছটি নিলামে চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা ফারুক সিদ্দিকী ফরহাদ ৪ হাজার টাকা দামে কিনে নেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

মৎস্য ও প্রাণী

সুনামগঞ্জের হাওরে কমছে মাছের উৎপাদন ভরসা এখন হাঁসের খামারে

|| সুনামগঞ্জ থেকে শাহেদ || বর্ষাকালে সুনামগঞ্জের হাওরের জেলেদের প্রধান আয়ের উৎস ছিল মাছ ধরা। কিন্তু হাওরে মাছ কমে যাওয়ায়
মৎস্য ও প্রাণী

গাভীর ড্রাই পিরিয়ড বা শুষ্ককাল সম্পর্কে জেনে নিন

ড্রাই পিরিয়ড কী? একটি গাভীর প্রজনন চক্রের যে সময়টিতে দুধ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সে সময়টিকে গরুর ড্রাই পিরিওড