ক্যারিয়ার

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৩০

নিজস্ব প্রতিবেদক

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষায় ৪৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ৬ অক্টোবর ২০২৫ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

কমিটির মূল কার্যপরিধি হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক আয়োজন করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় ৪৩০ জনের উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকারের এই কমিটি গঠনের ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

ক্যারিয়ার

উপসহকারী কৃষি অফিসার নিয়োগ প্রস্তুতির জরুরি টিপস্

বদিউল আলম তন্ময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের “উপসহকারী কৃষি কর্মকর্তা” পদের প্রিলিমিনারীর জন্য যে যে বইগুলো দিয়ে প্রস্তুতি শুরু করা
ক্যারিয়ার

পিএসসি’র মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ পাওয়ার প্রক্রিয়া

মোঃ দেলওয়ার হোসেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ পাওয়ার প্রক্রিয়া।উপ-সহকারী কৃষি কর্মকর্তা নন-ক্যাডার ১০ম গ্রেডের পদ। এই