কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল কুমিল্লা। বিশেষ অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক এর কনফারেন্স হলে চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ নাছির উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, কৃষি গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

