সাহিত্য ও মননশীলতা

প্রমোশন চাইনা, স্বেচ্ছায় অবসরের সুযোগ চাই! – এ. কে. আজাদ ফাহিম

আপনি যে বিসিএসে উত্তীর্ণ হয়ে
প্রজাতন্ত্রের কর্মচারী হয়েছেন,
আমিও নিজেকে প্রমাণ করতে পেরেছি বলে
আজকে আপনার সহকর্মী।

নিজেকে দেবতা ভেবে
আমাকে উপহাস করবার অনুমোদন
আপনাকে কেউই দেয়নি!
আমাকে যদি উপদ্রব বলে মনে করেন,
আপনার পায়ের তলায় পড়ে
পিষ্ট হয়ে প্রায়শ্চিত্ত করার মতো
মাটির মানুষ আমি নই।

সুন্দরের অবহেলা অনেক সহ্য করেছি।
তাই এত জ্বালা!
ন্যায্য অধিকার চেয়েছি বলে আমাকে
বিতাড়িত করেছেন পরিচিত পরিবেশ থেকে।
বৈষম্য সইবারও একটা সীমা আছে।

যে অফিসে ঝাড়ুদারও
প্রধানসহকারী হতে পারে!
একই অফিসে একটা পদে
জন্ম আবার মৃত্যুও সেখানে।
এমন অসুন্দর আর কতকাল
সহ্য করা যায়।
এটা যে মারাত্মক অবমাননা!
এটা যে মারাত্মক অবমাননা!

আমি গণ্ডার নই,
যে সব কিছু সয়ে যাব অবলীলায়।

আমার প্রমোশন চাইনা,
স্বেচ্ছায় অবসরের সুযোগ চাই!

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।