চৈত্র সংক্রান্তি চলে যাওয়ার সাথে তোমার বিভ্রান্তি
ছিচ কাঁদানো আবেগ, শান্তি কামনায় বৈশাখী ফ্যাশান
সব কিছু মিলিয়ে দ্বিগুণ আয়োজন চলে নতুনান্দের টানে।
নববর্ষে মনের উৎকর্ষের তাড়নায় সু-দূরের স্পর্শে
ডোরাকাটা আবেগের পরামর্শে বহুমূল্যে তোমাকে হারাই।
স্বপ্ন দর্শনে দুঃখ কে তুলে দিই ইস্টিমারে। স্নায়ুবিক লোডশেডিংরা মিট করে নিশ্চিন্তের ঘরে
আন্তরিকতায় দাবির বিরহী অবরোধ চলে মান্যবরে।
ক্রান্তিকালে কাটে না সময়। শান্তি ভুলে সংসারে
দিন রাত বাড়ে ঘুম খুন অপহরণ বিস্ময়।
নির্দয় পাষাণ ভেবে যুক্তিতর্কের অবসানে তুমি
প্রাণখুলে নিরাপত্তাস্বার্থে জ্বালো প্রেমের শাসন।
আমি ভ্রান্তি বিলাসের অশান্তিতে বৈশাখের আগমনে
যান্ত্রিকতার বিকাশে টানি ঐতিহ্য পূরান।
ধান দূর্বা রঙিন কুলার ভক্তিগানে প্রাণের সন্ধানে
জীবনের পরম আহবানে গড়ে হৃদয় আসন।
আবহমান বাংলা মন তোমাকে অভিবাদন। তুমি
বহতা প্রাণের জয়গানে মরা খালের উজানে
চির তরুময় মাটি জলে ডেকে আনো প্রলোভন।

