আমাদের কমরেড
রোজ বলে, “আমরা
পুঁজিবাদী রাষ্ট্রের
তুলে নেবো চামড়া।”
সাম্যের গান গায়
ভেদাভেদ চায় না,
বলে, নয় জাতিভেদ
হোক সম আয়না।
গায়ে তার সাদা শাল
বিশ্বাসী সমতায়,
গরিবের কথা বলে
চড়ে বসে ক্ষমতায়।
তারপরে দেখি– হায়!
ভয়ে কাঁপে জানডা
জল-স্থল খেয়ে সব
তিনি মহা পান্ডা।
হতবাক চেয়ে রই
দেখে এই দৃশ্য,
তিনি আজ মহাজন
আমরা-ই নিঃশ্ব !

