সিলেটে সাহিত্য ডটকম (তারুন্যের স্বপ্নঘর) এর আয়োজনে ৪ অক্টোবর শুক্রবার এক সাহিত্য কর্মশালা আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেল তিনটায় দরগা গেইট এলাকাস্থ হোটেল হলি ইন এ সাহিত্য কর্মশালা উদ্বোধন করেন সাহিত্য একাডেমির কবি মিনহাজ ফয়সল ও সাহিত্য ডটকম এর সদস্যরা।
সাহিত্য ডটকম -তারুণ্যের স্বপ্নঘর আয়োজিত সাহিত্য কর্মশালা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সাহিত্য কর্মশালায় যারা প্রশিক্ষক হিসেবে ছিলেন:
অধিবেশন-০১
বিষয় : বাংলা বানান ও ছন্দ
প্রশিক্ষক : মামুন সুলতান (কবি ও সাহিত্য সমালোচক)
অধিবেশন-০২,
বিষয় : শিশু সাহিত্য ও কথাসাহিত্য
প্রশিক্ষক: জসীম আল-ফাহিম (গল্পকার ও সাহিত্য সমালোচক)
অধিবেশন- ০৩
বিষয় : কবিতা ও প্রবন্ধ
প্রশিক্ষক: খালেদ উদ-দীন (কবি ও সাহিত্য সমালোচক)
কর্মশালার উদ্যোক্তা মিনহাজ ফয়সল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ইয়াকুব বখত বাহলুলসহ প্রমুখ।
প্রথমবারের মতো আয়োজিত এ কর্মশালায় উপস্থিতি ছিলেন পনেরো জন তরুন কবি, ছড়াকার, গল্পকার।

