চাষিবন্ধু সমবেশ দেশদেশান্তর

ডিকেআইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৩ জুন ২০২৬, শনিবার বিকেল ৩টায় ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত অবদান, কৃষি উন্নয়নে তাদের ভূমিকা, কৃষকের সেবায় মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সংগঠনের অতীত অর্জন, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন গণমাধ্যমের সাংবাদিক ও ফটোসাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ দেশের ডিপ্লোমা কৃষিবিদ ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি উন্নয়ন, কৃষকসেবা এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চাষিবন্ধু সমবেশ

সিলেটে ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার