সাহিত্য ও মননশীলতা

ঈদ । নির্মল ভৌমিক

আজ একটি সুন্দর সকাল
আজ ঈদ,
আজ একটি সওয়াব-কামিয়াবের দিন
আজ ঈদ।

আজ পথে প্রান্তরে আলোর মিছিল
আজ দুমুঠো খেতে পেলো পথশিশু-এতিম,
আজ ঈদ
আজই বড় ঈদ।

শ্রমিক তার ঘামের যথাযথ দাম পেলো
বিভেদের বেড়াজাল খেটো গেলো
নীড়ের মানুষ নীড়ে এলো
মুক্ত পাখি আকাশে।

আজ ঈদ
আতরের ঘ্রাণ মিশে আছে বাতাসে,
হৃদয়ের গান হৃদয়ে
আজ ঈদ ঘরে আর বাইরে।।

আজ মানুষে মানুষে একাত্মতা
আজ প্রাণে প্রাণে উচ্ছ্বাস,
আজ ঈদ
আল্লাহু কাদিরুনে বিশ্বাস।

আল্লাহু বাসিরুন
উদয়-অস্ত অরুণ,
আজ ঈদ
জাগাও মূল্যবোধ-মানবিক গুন।

৩১/০১/২০২৫ খ্রিঃ

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।