জীবনধারা

ভূমিকম্পের সময় করণীয়: ঢাকা শহরের জন্য বিশেষ নির্দেশিকা

ঢাকা শহর উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সঠিক প্রস্তুতি ও করণীয় সম্পর্কে জানা থাকলে জীবন ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। চাষাবাদ ডটকম আপনাদের জন্য বাস্তবসম্মত নির্দেশিকা তুলে ধরছে:

ভূমিকম্পের সময় করণীয়
ঘরের ভেতরে থাকলে:

  • আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করুন।
  • মজবুত টেবিল, ডেস্ক বা আসবাবের নিচে আশ্রয় নিন এবং মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
  • জানালা, দেয়াল, শো-কেস, ফ্রিজ ও ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন।
  • রান্নাঘরে থাকলে গ্যাস চুলা বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।
  • পিলার, বিম ও কলামের কাছাকাছি থাকুন, এগুলো তুলনামূলকভাবে নিরাপদ।
  • লিফট ব্যবহার করবেন না, কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে বেরিয়ে যান।

স্কুল, অফিস বা কারখানায় থাকলে:

  • স্কুলব্যাগ বা যে কোনো শক্ত জিনিস দিয়ে মাথা ঢেকে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
  • দরজার সামনে ভিড় বা ধাক্কাধাক্কি করবেন না।
  • বড় ভবনে থাকলে জরুরি বহির্গমন পথ চিহ্নিত করে রাখুন এবং কম্পন বন্ধ হলে দ্রুত সরে যান।

বাইরে থাকলে:

  • উঁচু ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি, বিলবোর্ড ও কাচের জানালার কাছ থেকে দূরে থাকুন।
  • নিরাপদ খোলা স্থানে আশ্রয় নিন।
  • বহুতল ভবন থেকে পড়ে আসা কাচ বা ধ্বংসাবশেষ থেকে সতর্ক থাকুন।

গাড়িতে থাকলে:

  • উড়ালসড়ক, পদচারী সেতু, গাছ ও বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে গাড়ি থামান।
  • ভূকম্পন বন্ধ না হওয়া পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে:

  • অযথা নড়াচড়া করবেন না, এতে ধুলাবালি শ্বাসনালিতে প্রবেশ করতে পারে।
  • কাপড় বা হাত দিয়ে মুখ ঢেকে রাখুন।
  • ধৈর্য ধরুন ও সাহায্যের জন্য সংকেত দিন।

ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি:

  • পরিবারের সদস্যদের ভূমিকম্প মোকাবিলার পরিকল্পনা শেখান।
  • বাসা ও অফিসে জরুরি বহির্গমন পথ ঠিক করে রাখুন।
  • প্রথমিক চিকিৎসা বাক্স, টর্চলাইট, পানি ও শুকনো খাবার সংরক্ষণ করুন।
  • বাড়ির কাঠামো ভূমিকম্প সহনশীল কিনা পরীক্ষা করুন।
  • স্থানীয় উদ্ধার ও সহায়তা নম্বর সংরক্ষণ করুন।

সতর্কতা ও প্রস্তুতি জীবন বাঁচাতে পারে। আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

জীবনধারা

সিয়াম সাধনার মাসে সুস্থ থাকতে কিছু করণীয় ও বর্জনীয়

রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে উপস্থিত পবিত্র মাহে রমজান। এই সময়ে আমাদের নিয়মিত জীবন–যাপনে কিছু পরিবর্তন আসে
জীবনধারা

ইসলামের দৃষ্টিতে কৃষি ভাবনা – শাহ পারভেজ

পৃথিবীর প্রথম মানব হযরত আদম আ: থেকে শুরু হয়ে পৃথিবীতে আজ মানুষের সংখ্যা প্রায় ৮০০ কোটির বেশি। প্রাণীর সংখ্যা অগণিত।এই