সাহিত্য ও মননশীলতা

কথা কিন্তু অইটা

জগলুল হায়দার

‘ইউনূস ভাই স্যালুট নিবেন
স্যালুট নিবেন আমার
শীত কমায়া দয়া করে
সামনে দিবেন সামার!

ভয় পেয়েছি চীনে গিয়া
তুললে সেভেন সিস্টার
‘জানে পানি নাই’ হয়ে যায়
বুইঝেন সেইটা মিস্টার!

কমু না কমু না কথা
বইলাও কইলাম এবার
চীন না শুধু আমগো দিকেও
কইরেন কিছু ফেবার!’

ইউনূস বলে- তাইলে দাদা
কথা কিন্তু অইটাই
তাল দিবেন না আগের মতো
কেবলই অই বৈঠায়!

দেশে-দেশ হোক রিলেশন
দেশের দাবি দফায়
সমান সমান মর্যাদাতে
পৌঁছাবো ঠিক রফায়।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।