সাহিত্য ও মননশীলতা

‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন বাংলা একাডেমিতে

লেখক ও সাংবাদিক আবিদ আজম–এর সম্পাদনায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংকলন ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ও নবীন ছড়াশিল্পীরা জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক ছড়া পাঠে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংকলনের প্রধান সম্পাদক ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, কবি শাহাবুদ্দীন নাগরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম আহমেদ, কবি জাকির আবু জাফর, জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি ড. আবুল কাশেম শেখ, ছড়াকার সৈয়দ আল ফারুক এবং কবি হাসান আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রন্থের সম্পাদক আবিদ আজম এবং সহযোগী সম্পাদক ‘হাদি জিন্দাবাদ’ খ্যাত ছড়াকার জিয়া হক

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ড. মোহাম্মদ আজম বলেন, রাজনৈতিক আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাসে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। দেয়ালে দেয়ালে লেখা অসংখ্য ছড়া পরে স্লোগানে রূপ নিয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ এবং অভ্যুত্থানের চেতনা ধারণ করায় এই সংকলনটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি ড. আবুল কাশেম শেখ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ সংকলনটি এ দেশের ইতিহাস ও সাহিত্য ধারার একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

গ্রন্থটির সম্পাদক আবিদ আজম জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, রাজনৈতিক বাস্তবতা এবং সময়ের সামাজিক প্রেক্ষাপটকে ছড়ার ভাষায় ধারণ করতেই এই সংকলনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত প্রায় চার হাজার ছড়া থেকে বাছাই করে সংকলনের ছড়াগুলো নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে সংকলনটি নিয়ে প্রবন্ধ পাঠ করেন কবি শামস আরেফিন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই কেবল মিছিলের ইতিহাস নয়; রক্ত, কান্না ও আত্মত্যাগের পাশাপাশি কবিতা ও ছড়ায়ও সেই ইতিহাস রচিত হয়েছে। প্রতিটি শহীদের আত্মত্যাগ আমাদের ওপর যে দায়বদ্ধতার ভার অর্পণ করেছে, সংকলনের প্রতিটি ছড়া তারই শিল্পিত প্রকাশ।

৩৬০ পৃষ্ঠার এই সংকলনে দেশের তিন শতাধিক অগ্রজ ও তরুণ ছড়াকারের লেখা স্থান পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন আবু সালেহ, রেজাউদ্দিন স্টালিন, ফারুক হোসেন, আবদুল হাই শিকদার, শাহীন রেজা, হাসান হাফিজ, এনায়েত রসুল, মাহমুদউল্লাহ, জাহাঙ্গীর ফিরোজ, শাহাবুদ্দীন নাগরী, জুলফিকার শাহাদাত, টোকন ঠাকুর, জগলুল হায়দার, নয়ন আহমেদ, আল হাফিজ, শান্তা মারিয়া, আতিক হেলাল, আমির খসরু সেলিম, আরিফ বখতিয়ার, সৈয়দ আহসান কবীর, আহমদ সাইফ, আহমাদ স্বাধীন, এমরান কবির, কামাল হোসাইন খান, জব্বার আল নাঈম, পলিয়ার ওয়াহিদ, মঈন মুনতাসীর, মামুন সারওয়ার, মনসুর আজিজ, মুহিম মাহফুজ, রবিউল কমল, রহমান মল্লিক, শিকদার মোস্তফা, শাকিল মাহমুদ, সাম্য শাহ, সুমন রায়হান, সৈয়দ নাজমুল আহসান, সোহেল আমিন বাবু, বোরহান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, হাবিব কাইয়ুম, হামিদা আনজুমান, হারুন আল রশিদ, হালিমা মুজা, হাসনাইন আহমেদ, হাসনান যুবায়ের আহমেদ, হাসান আলীম, হাসান মেহেদী, হাসান রোবায়েত, হিশাম আল মোহনাত, হুসনে মোবারক, হোসাইন মোস্তফা, অলাত এহসান, আইউব সৈয়দ, আকরাম সাবিত, আখতার ইবনে জওহর, আজরা পারভীন, সাঈদ আজাদুল হক আজাদ, আতিফ আবু বকর, আনওয়ারুল কবীর বুলু, আনিসুর রহমান, আবদুল হাই ইদ্রিসী, আবদুল হামিদ মাহবুব, আবদুল্লাহ আল খায়ের, আবিদ আজম, আবু ইউসুফ সুমন, আবু সাহেদ, আবু হাসান তাহের, আবুবকর সালেহ, আবুল খায়ের বুলবুল, আবুল হোসাইন মাহমুদ, আমিন হানিফ, আমিনুল ইসলাম হুসাইনী, আরকানুল ইসলাম, আরমান জিহাদ, আরিফ হোসেন সবুজ, আরিয়ান সিদ্দিক, আলতাফ হোসাইন রানা, আলম শামস, আলমগীর কবির, আলাউদ্দিন কবির, আহমদ আমিন, আহমদ মতিউর রহমান, এ কে আজাদ, এ কে আজাদ ফাহিম, এরশাদ জাহান, এস এম শহীদুল আলম, আল নাহিয়ান, আহমেদ ইসহাক, আহাদ আলী মোল্লাসহ আরও অনেক ছড়াকার ও কবি।

গ্রন্থটির প্রচ্ছদ অঙ্কন করেছেন দেবাশিস চক্রবর্তী এবং অলংকরণ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৬০ পৃষ্ঠার এই সংকলনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।