সাহিত্য ও মননশীলতা

নিষিদ্ধ সম্পাদকীয় – হেলাল হাফিজ

কবির প্রতি শ্রদ্ধা
বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি হেলাল হাফিজ তাঁর অনন্য সৃষ্টি ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার মাধ্যমে যুগান্তকারী ভাবনা ও প্রতিবাদী চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। তাঁর কাব্যশক্তি বাংলা কবিতার জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কবিতা:

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়  
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়  
মিছিলের সব হাত  
কন্ঠ  
পা এক নয় ।  

সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,  
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।  
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার  
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে  
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে  
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,  
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে  
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।  

যদি কেউ ভালোবেসে খুনী হতে চান  
তাই হয়ে যান  
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।  

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়  
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।  

কবির স্মরণে:
হেলাল হাফিজের এই কবিতাটি তাঁর সময় ও প্রেক্ষাপটকে ছাপিয়ে চিরকালীন বার্তা দেয়। তরুণ প্রজন্মকে মিছিলে ও যুদ্ধে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আজও প্রাসঙ্গিক।

আপনার মন্তব্য:
এই কবিতা পড়ে আপনার অনুভূতি কী? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।