সাহিত্য ও মননশীলতা

বসন্তের ডাক – এ. কে. আজাদ ফাহিম

ফাগুনের রঙ লেগেছে পলাশ ও শিমুলে
আমের শাখে মুকুল ফুটেছে দুলে দুলে।
সুরভিত চারিধার দখিনা ফাগুন হাওয়ায়
কোকিলের কুহুতানে মন মাতে মুগ্ধতায়।


বিরান ভূমি সজীব হলো বোরো ধানে
নেচে নেচে মৌমাছি ছুটে মধু আহরণে।
রাখালিয়া বাঁশি বাজে না আর কোনোখানে
শ্রান্ত রাখাল গান শোনে আজ মুঠোফোনে।


সবার জীবনে বসন্ত আসুক ফিরে ফিরে
প্রকৃতি উঠুক সেজে আপন আপন সুরে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।