দেশদেশান্তর

হাজীগঞ্জে কৃষি কর্মকর্তাকে হত্যার হুমকি, ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়াকে গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আমির হোসেন মুন্সী (৫০) নামের একজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়া বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আমির হোসেন মুন্সী (৫০) গন্ধব্যপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য।

অভিযোগে বলা হয়েছে, সরকারের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংশ্লিষ্ট ইউপি সদস্যের সহযোগিতা নেওয়া হয়। সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ ৮ জনের নাম প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অভিযুক্ত আমির হোসেন মুন্সী (৫০) তালিকায় নাম নেই এমন একজনের নাম উল্লেখ করে প্রণোদনার উপকরণ কোথায় জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়া উক্ত নাম তালিকায় অন্তর্ভুক্ত নেই জানালে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এরপর নিয়মিত সরকারি কাজে যাওয়ার কালে পূর্ব বিরোধের জেরে ঘটনাস্থলে মটরসাইকেলের গতিরোধ করে মটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। গালমন্দ করে হত্যার হুমকি দিলে বিবাদীকে উপস্থিত লোকজন বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বিবাদী হাতে লাঠি সোটা নিয়ে ধাওয়া করে এবং যেখানে পাবে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর