স্টুডিও জিবলির অনন্য আর্টস্টাইলকে ডিজিটাল দুনিয়ায় নতুন মাত্রায় নিয়ে এসেছে ChatGPT-4o। এই অত্যাধুনিক এআই ব্যবহার করে এখন যে কেউ নিজের ছবি Ghibli স্টাইলে রূপান্তর করতে পারছেন!
তবে, এই সুবিধা পেতে হলে ChatGPT Plus বা ChatGPT Pro সাবস্ক্রিপশন নিতে হবে। তাই স্বাভাবিকভাবেই অনেকেই খুঁজছেন বিনামূল্যের কোনো বিকল্প।
বিনামূল্যে Ghibli স্টাইলে ছবি তৈরি করবেন যেভাবে
সদ্য জনপ্রিয় হতে থাকা Grok হতে পারে একটি ভালো সমাধান। যদিও এটি ChatGPT-এর মতো নিখুঁত না হলেও, যথেষ্ট ভালো ফলাফল দিচ্ছে।
ব্যবহারের পদ্ধতি:
1️⃣ Grok . com-এ গিয়ে সাইন আপ করুন।
2️⃣ আপনার পছন্দের ছবি আপলোড করুন এবং নিচের মতো প্রম্পট দিন:
“Turn this image into Studio Ghibli Style Art”
3️⃣ কয়েক মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাবে Ghibli স্টাইলের অনন্য ছবি!
Ghibli স্টাইল কেন এত জনপ্রিয়?
স্টুডিও জিবলির চিত্রশৈলী বিশ্বজুড়ে অগণিত মানুষের মন জয় করেছে। এর স্বপ্নিল রঙ, সূক্ষ্ম বিবরণ ও আবেগময় পরিবেশন ডিজিটাল শিল্পীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
আপনিও কি Ghibli স্টাইলে নিজের ছবি তৈরি করে দেখেছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

