চাষিবন্ধু সমবেশ

ঢাকা মহানগরে ডিপ্লোমা কৃষিবিদদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) এর সভাপতি জিয়াউল হায়দার পলাশ এর আহ্বানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডিকেআইবি সভাপতি জিয়াউল হায়দার পলাশ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ডিকেআইবি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ. টি. আহমেদ, অর্থ সম্পাদক আবুবকর সিদ্দিক, শিক্ষা, প্রশিক্ষণ ও ছাত্র বিষয়ক সম্পাদক নুরে আলম মনির, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) রেজাউল হক রবিন, দপ্তর সম্পাদক সেলিম আলা উদ্দিন এবং ঢাকা মহানগরী সভাপতি আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ডিকেআইবি ঢাকা মহানগরীর কার্যক্রম জোরদার করার লক্ষ্যে করণীয় নিয়ে উপস্থিত ডিপ্লোমা কৃষিবিদরা খোলামেলা আলোচনা করেন। ঢাকার বিভিন্ন ইউনিটের ডিপ্লোমা কৃষিবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ডিকেআইবি নেতৃত্ব ভবিষ্যতে এমন আয়োজনকে আরো নিয়মিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চাষিবন্ধু সমবেশ

সিলেটে ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
চাষিবন্ধু সমবেশ

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল চ্যাপ্টারের সভাপতি মোস্তফা, সম্পাদক তাপস

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ ২০২৪) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্তোরাঁয় এই