দেশদেশান্তর মৎস্য ও প্রাণী

নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে খুলনায় গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক

খুলনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫

Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় “নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ বুধবার খুলনা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন। তিনি তাঁর প্রবন্ধে নিরাপদ মৎস্য উৎপাদন, মান নিয়ন্ত্রণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং বাজারজাতকরণে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন নিশ্চিত করতে প্রকল্প শেষে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

ড. মোশাররফ হোসেন RMTP প্রকল্পের অধীন “রেডি টু কুক” ও “রেডি টু ইট” কম্পোনেন্টকে অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, লাইসেন্সিং ও সার্টিফিকেশন প্রক্রিয়া সহজীকরণ করা গেলে এই খাতের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ বিপুল কুমার বসাক। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত মৎস্যজাত পণ্য নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের পাশাপাশি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার জনাব আবদুল মোক্তাদির খান এবং এসএডি এইচএম বদরুজ্জামান রুবেল। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, প্রকল্পের সুবিধাভোগী ক্ষুদ্র উদ্যোক্তাগণ এবং প্রকল্পের ফ্যাসিলিটেটর গাজী মঞ্জুরুল আলমসহ হীড বাংলাদেশ-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, RMTP প্রকল্পটি IFAD ও DANIDA এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর তত্ত্বাবধানে HEED Bangladesh কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই বাজার সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সমন্বয় আরও জোরদার হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

মৎস্য ও প্রাণী

সুনামগঞ্জের হাওরে কমছে মাছের উৎপাদন ভরসা এখন হাঁসের খামারে

|| সুনামগঞ্জ থেকে শাহেদ || বর্ষাকালে সুনামগঞ্জের হাওরের জেলেদের প্রধান আয়ের উৎস ছিল মাছ ধরা। কিন্তু হাওরে মাছ কমে যাওয়ায়
দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার