দেশদেশান্তর

এসডিআই ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ১৯ জুন ২০২৬:

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণ এবং ভ্যাট ও কর-সংক্রান্ত জ্ঞানভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের (বিভিপিএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে এসডিআই-এর পক্ষে স্বাক্ষর করেন চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ড. আব্দুর রউফ।

এছাড়াও বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের পক্ষ থেকে ওমর ফারুক, হাবিবুর রহমান, রোকসানা আখতার এবং আকতারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন পেশাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক কোর্স, প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, কর্মশালা, সার্টিফিকেশন প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা এবং পেশাজীবীরা ভ্যাট, ট্যাক্সেশন, রাজস্ব ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক দেশের তরুণ প্রজন্মকে কর্মমুখী দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি ভ্যাট ও কর ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন উদ্যোগ এবং পেশাজীবী সংগঠনের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় দেশের মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর