দেশদেশান্তর

এডাস্ট ও আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২ জুলাই ২০২৬:

উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) এবং মালয়েশিয়ার আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) এডাস্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত “Network Building for Academic Collaboration” শীর্ষক আলোচনা সভা শেষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে এডাস্টের পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফ আলী খান, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই)-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অধ্যাপক ও এডাস্টের খণ্ডকালীন শিক্ষক প্রফেসর ড. মিজানুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতো’ ইর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফার। প্রতিনিধি দলে আরও ছিলেন ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. হাজী মোহাম্মদ আবদুল্লাহ বিন হামিদি এবং স্কুল অব বিজনেসের প্রভাষক আমিরুল শফিক মোহাম্মদ।

আলোচনা সভায় শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, একাডেমিক প্রকাশনা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন এবং উদ্ভাবনী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের আরও বিস্তৃত সুযোগ লাভ করবেন। পাশাপাশি যৌথ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর