দেশদেশান্তর

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় মীর্জা হাছানুজ্জামান, অভিনন্দন জানাল এডাস্ট

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশি গবেষকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করায় অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)।

অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক। পাশাপাশি তিনি এডাস্টের এগ্রিবিজনেস বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই অর্জন উপলক্ষে তাঁকে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী ও কামরুন নেহার এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন। এ সময় এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মীর্জা হাছানুজ্জামানের এই আন্তর্জাতিক স্বীকৃতি এডাস্টের জন্য গৌরবের এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণাঙ্গনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনায় এগ্রিবিজনেস বিভাগ গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক উৎকর্ষের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামানের এই সাফল্যে গর্ব প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও গবেষণায় অব্যাহত সাফল্য কামনা করেছে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর