নরসিংদীতে জনসাধারণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এপেক্স ক্লাব অব নরসিংদী গ্রীন আগামীকাল, ৭ ডিসেম্বর ২০২৪ (শনিবার), আয়োজন করতে যাচ্ছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।
ক্যাম্পের স্থান ও সময়:
স্থান: সদর উপজেলা মোড়, টেলিটক ডিলারশিপ হাউজ সংলগ্ন।
সময়: বিকাল ৩টা থেকে ৫টা।
ফ্রি সেবাসমূহ:
১. রক্তের গ্রুপ নির্ণয়।
২. ডায়াবেটিস পরীক্ষা।
৩. ওজন পরিমাপ।
৪. ব্লাড প্রেসার পরীক্ষা।
৫. প্রয়োজনীয় ঔষধ বিতরণ।
৬. ডেঙ্গু সচেতনতা প্রচারণা।
এপেক্স ক্লাব অব নরসিংদী গ্রীন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নরসিংদী জেলার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
নরসিংদীর সাধারণ মানুষকে এই ক্যাম্পে এসে ফ্রি সেবাগুলো গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
চাষাবাদ ডটকম
একটি কৃষি সম্প্রসারণ উদ্যোগ।

