শীতকালে আমাদের কৃষক ভাইদের প্রচুর পরিশ্রম করতে হয়, যা তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে শীতকালেও সুস্থ থাকা সম্ভব। আসুন জেনে নেই শীতে কৃষক ভাইদের ভালো থাকার কয়েকটি পরামর্শ।
১. সঠিক পোশাক পরিধান করুন:
- সকালে কাজ করতে বের হওয়ার আগে উষ্ণ পোশাক পরুন।
- হাতমোজা ও কানটুপি ব্যবহার করুন।
- এমন পোশাক পরুন যা সহজে খুলে রাখা যায় এবং শরীরের তাপ ধরে রাখে।
২. পুষ্টিকর খাবার খান:
- শীতের শাকসবজি যেমন পালং শাক, সরিষা শাক, মুলা, গাজর বেশি করে খান।
- মৌসুমি ফলমূল, যেমন কমলা ও পেয়ারা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- রান্না করা গরম খাবার ও উষ্ণ পানীয় গ্রহণ করুন।
৩. পর্যাপ্ত পানি পান করুন:
- শীতে তৃষ্ণা কম অনুভূত হলেও দিনে অন্তত ২-৩ লিটার পানি পান করুন।
- গরম পানির বোতল ব্যবহার করতে পারেন।
৪. শরীরের যত্ন নিন:
- গোসল করার সময় কুসুম গরম পানি ব্যবহার করুন।
- নিয়মিত হাত-মুখ ধুয়ে পরিষ্কার থাকুন।
- ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৫. কাজের সময় সাবধানতা অবলম্বন করুন:
- দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে কাজ করার প্রয়োজন হলে রাবারের গ্লাভস ব্যবহার করুন।
- গবাদিপশু পরিচর্যার সময় উষ্ণ পোশাক পরুন এবং পরিশ্রমের মাঝে বিশ্রাম নিন।
৬. রোগ প্রতিরোধে সতর্ক থাকুন:
- সর্দি-কাশির লক্ষণ দেখা দিলে উষ্ণ পানীয় পান করুন। তুলসী, মধু বা লেবু মিশিয়ে খাওয়া ভালো।
- ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না।
৭. গবাদিপশুর যত্ন নিন:
- গোয়ালঘর উষ্ণ এবং পরিষ্কার রাখুন।
- গবাদিপশুকে গরম পানি খাওয়ানোর ব্যবস্থা করুন।
- তাদের নিয়মিত টিকা ও চিকিৎসা নিশ্চিত করুন।

৮. শরীরচর্চা অব্যাহত রাখুন:
- কাজের ফাঁকে হাঁটাহাঁটি হালকা ব্যায়াম বা করুন। এটি শরীর গরম রাখতে সহায়তা করে।
৯. সূর্যের তাপে সময় কাটান:
- সকালবেলা সূর্যের আলোয় ১০-১৫ মিনিট সময় কাটান। এটি শরীরের ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করে।
১০. ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন:
- সেচযন্ত্র বা যন্ত্রপাতি ব্যবহারের সময় সতর্ক থাকুন।
- বিদ্যুৎ বা গ্যাসের কাজ করলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।
১১. আর্থিক প্রস্তুতি নিন:
- শীতকালে ফসল উৎপাদন ও বিক্রির সময় খরচ পরিকল্পনা করুন।
- সরকারি বা বেসরকারি সাহায্যের সুযোগ থাকলে তা গ্রহণ করুন।
- আধুনিক প্রযুুক্তি সেবা ও ফসলের সমস্যার সমাধানে নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিন।
শীতে কৃষকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এসব পরামর্শ মেনে চলুন এবং শীতে সুস্থ থাকুন। চাষাবাদ.কম সবসময় কৃষকদের পাশে আছে।