চলমান কৃষি

ফসলিকা’র গ্রীষ্ম ১৪৩৩ সংখ্যা উপলক্ষে লেখা আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ঋতুভিত্তিক কৃষি জ্ঞানকে আরও সমৃদ্ধ ও সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন ই-ম্যাগাজিন “ফসলিকা”-এর যাত্রা শুরু হয়েছে। এর প্রথম সংখ্যা গ্রীষ্ম ১৪৩৩ উপলক্ষে দেশব্যাপী কৃষিপ্রেমী, লেখক, গবেষক ও কৃষি শিক্ষার্থীদের কাছ থেকে মানসম্মত লেখা আহ্বান করা হয়েছে।


প্রকাশনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রীষ্ম সংখ্যার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
“আউশ ধান, গ্রীষ্মকালীন সবজি ও ফলদ গাছের মৌসুম”।


এই সংখ্যায় আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি, গ্রীষ্মকালীন সবজি উৎপাদন ও পরিচর্যা, ফলদ গাছ রোপণ ও বাগান ব্যবস্থাপনা, তাপপ্রবাহ ও খরা মোকাবিলায় কৃষি কৌশল, সফল কৃষকের গল্প, আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং কৃষি বাজার বিশ্লেষণ বিষয়ক লেখা অগ্রাধিকার পাবে।


লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—লেখা অবশ্যই মৌলিক ও তথ্যভিত্তিক হতে হবে, সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখতে হবে এবং শব্দসংখ্যা ৮০০ থেকে ১৫০০ এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে প্রাসঙ্গিক ছবি বা তথ্যচিত্র সংযুক্ত করা যাবে।


লেখা পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল ২০২৬। আগ্রহীরা তাদের লেখা chashabad.com@gmail.com ঠিকানায় পাঠাতে পারবেন।


উদ্যোক্তারা জানান, “ফসলিকা”র মাধ্যমে কৃষি বিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনকে একটি প্ল্যাটফর্মে এনে দেশের কৃষক, শিক্ষার্থী ও কৃষিপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা হবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি