দেশদেশান্তর মসলা জাতীয় ফসল

সাঁথিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের সাফল্যের গল্প

পাবনার সাঁথিয়া উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে নতুন মাত্রায় লাভবান হচ্ছেন কৃষকেরা। কৃষি উৎপাদনে জেলার মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সাঁথিয়া শুধু মসলাসহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে খ্যাতই নয়, অসময়ের ফসল উৎপাদনেও সাফল্যের নজির গড়ছে। একই জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন করে কৃষকেরা এখন আরও বেশি আয় করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাঁথিয়ার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আধুনিক পদ্ধতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করায় বিঘা প্রতি গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন ৬৬-৮০ মণ পর্যন্ত হচ্ছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা বিঘা প্রতি ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত লাভ করছেন।

এ বছর গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা তৈরি শুরু হয় জুলাই মাসে। ৪০ দিন বয়সের চারা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিতে রোপণ করা হয়। পরিচর্যা, সেচ এবং সুষম সার প্রয়োগ শেষে ডিসেম্বরের শুরু থেকে পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। কৃষকেরা এখন এই অসময়ের পেঁয়াজ বিক্রি করে শীতকালীন সিজনাল পেঁয়াজ চাষের প্রস্তুতি নিচ্ছেন।

সাঁথিয়া পৌরসভার মুরাদুজ্জামান, নন্দনপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের জাহাঙ্গীর আলম, কাশিনাথপুর ইউনিয়নের করিয়াল গ্রামের রজব আলী ও শরিফ হোসেন জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে তারা লাভবান হয়েছেন। একই জমিতে পরবর্তী শীতকালীন পেঁয়াজের আবাদ শুরু করতে যাচ্ছেন। আগামীতে আরও বেশি জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের পরিকল্পনা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব গোস্বামী জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় নাসিক রেড এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ করা হয়েছে। এই জাতের গড় ফলন বিঘা প্রতি ৬৬-৮০ মণ হলেও অনুকূল আবহাওয়ায় ৯০ মণেরও অধিক ফলন পাওয়া সম্ভব। ১০ ডিসেম্বর ২০২৪ থেকে এই পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে।

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। উৎপাদন ও লাভের এমন সম্ভাবনাময় উদ্যোগ ভবিষ্যতে সাঁথিয়াকে দেশের একটি আদর্শ কৃষি অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

চাষাবাদ ডটকম | কৃষির জন্য কৃষকের পাশে

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর