দেশদেশান্তর

এগ্রিবিজনেস বিভাগের গ্রাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি’র এগ্রিবিজনেস বিভাগের উদ্যোগে ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, দুপুর ১২.০০ ঘটিকায় সামার ২০২৪ সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


এগ্রিবিজনেস বিভাগের সম্মানিত চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মোঃ কামরুজ্জান লিটু, টেক্সটাইল বিভাগের এডভাইজর অধ্যাপক ড. শেখ মোঃ মমিনুল আলম এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রিবিজনেস বিভাগের শ্রদ্ধেয় এডভাইজর প্রফেসর ড. মীর্জা হাছানুজ্জামান ।


প্রধান অতিথি তার বক্তব্যে গ্রাজুয়েশন সম্পন্নকারী ছাত্র ছাত্রীদোকে বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড অ্যামবাসেডর হিসেবে উল্লেখ করে এ বিশ্ববিদ্যালয়ের মান- সম্মান বজায় রাখাসহ সর্বোতভাবে এডাস্টকে ধারন করার আহবান জানান। এসময় তিনি এলামনাই এসোসিয়েশন এর কার্যকারিতা বৃদ্ধিসহ টেকসই কৃষির উন্নয়নের লক্ষ্যে এগ্রিবিজনেসের উপর অর্জিত জ্ঞান যথাযথভাবে ব্যবহার করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ায় ভূমিকা পালনে সচেষ্ট থাকার জন্য অনুরোধ কর

বিশেষ অতিথি কামরুজ্জামান গ্রাজুয়েটদের চারকীদাতার পিছনে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।


অতিথিগণ বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আরও ভূমিকা রাখতে সক্ষমতা বৃদ্ধি, এগ্রিবিজনেস বিভাগ থেকে লব্ধ ডিগ্রি অর্জনের মধ্যে দিয়ে কৃষি ক্ষেত্রে দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।


এসময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপহার সামগ্রী তুলে দেন ।অভিব্যক্তি প্রকাশকালে বিদায়ী শিক্ষার্থীরা বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের এলামনাই হিসেবে যুক্ত হয়ে ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখার ব্যাপারে সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খাঁটি মানুষ হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত করার অব্যাহত চেষ্টার জন্যে বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এগ্রিবিজনেস বিভাগের কো-অর্ডিনেটর মোঃ ওয়াহিদুল ইসলামের সমন্বয়ে বিভাগের সকল শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছেন।
বর্তমান শিক্ষার্থীদের মাঝে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এই বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাসুদ এগ্রো ফুড ও মাসুদ প্যাকজিং এর কর্ণধার ‘কৃষি উদ্যোক্তা সম্মাননা ২০২২’ সম্মাননা পদক প্রাপ্ত তরুণ-উদীয়মান কৃষি উদ্যোক্তা ও এলামনাই মোঃ মাসুদ রানা অনুষ্ঠানে উপস্থিত থেকে তার অনুভূতি ব্যক্ত করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর