চাষিবন্ধু সমবেশ দেশদেশান্তর

অতিরিক্ত পরিচালক সালমা লাইজুর অযাচিত মন্তব্যের প্রতিবাদে ডিকেআইবি’র কর্মসূচি ঘোষণা

ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু কর্তৃক উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অযাচিত ও বিষোদগারপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তার প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)। এ দাবিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনার পরবর্তী প্রতিক্রিয়ায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন। ডিকেআইবি এই মন্তব্যকে “অযাচিত, দায়িত্বজ্ঞানহীন ও বিভেদ সৃষ্টিকারী” মন্তব্য হিসেবে চিহ্নিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ ব্যবস্থার সাফল্যের জন্য কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও টিমওয়ার্ক অপরিহার্য। অথচ এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মনোবল ভেঙে দেয় এবং কাজের পরিবেশকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করে।

ঘোষিত কর্মসূচি:

১। ১১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকার খামারবাড়ি চত্বরে মানববন্ধন।
২। ১২ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে সারাদেশের জেলা সদরগুলোতে মানববন্ধন।

ডিকেআইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জিয়াউল হায়দার পলাশ সারাদেশের সকল ডিপ্লোমা কৃষিবিদদেরকে স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, একই দাবিতে ডিকেআইবি’র পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চাষিবন্ধু সমবেশ

সিলেটে ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার