দেশদেশান্তর

এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও কানেক্ট হাব মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং কানেক্ট হাব লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ৭ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।

সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং কানেক্ট হাব লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও জিয়া এস. আরেস্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার শোয়েব সাজ্জাদ খান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কানেক্ট হাব লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল হাসান।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করাই এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থী ও অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক কর্মবাজার উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর