জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস। এ সময় ফলের মৌসুমের পাশাপাশি ফসল সংগ্রহ ও নতুন মৌসুমের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়।
ধান
বোরো ধান ৮০% পেকে গেলে দ্রুত কেটে মাড়াই ও সংরক্ষণ করতে হবে।
আউশ ধানের বীজ বপন ও চারার পরিচর্যা করতে হবে।
আমন ধানের জন্য বীজতলা তৈরি, অংকুরিত বীজ ব্যবহার এবং আগাম রোপণ করলে বন্যার ঝুঁকি কমে।
পাট
পাটের জমিতে আগাছা পরিষ্কার, চারা পাতলা করা এবং ইউরিয়ার উপরিপ্রয়োগ করতে হবে। বিছা পোকা ও ঘোড়া পোকা দমনে হাত দিয়ে সংগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বালাইনাশক প্রয়োগ করতে হবে।
শাকসবজি
গ্রীষ্মকালীন সবজির পরিচর্যা জোরদার করতে হবে। লতানো ফসলে মাচা, সেচ ও আগাছা দমন জরুরি। মাছি পোকা ও অন্যান্য পোকা দমনে ফাঁদ ও জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে।
বিবিধ ফসল
আদা, হলুদ, মুগডাল চাষ করা যায়। ধৈঞ্চা সবুজ সার হিসেবে মাটিতে মিশিয়ে উর্বরতা বাড়ানো যায়।
গাছপালা
আগামী মৌসুমে বৃক্ষরোপণের জন্য গর্ত তৈরি, সার প্রয়োগ ও চারা নির্বাচন এখনই সম্পন্ন করা উচিত।
প্রাণিসম্পদ
প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান, কৃমিনাশক প্রয়োগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। গরমে অতিরিক্ত যত্ন প্রয়োজন।
মৎস্য
পুকুরে পোনা ছাড়ার পর নিয়মিত খাবার, পানি ব্যবস্থাপনা এবং মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। বন্যার সম্ভাবনা থাকলে পুকুরের পাড় উঁচু করতে হবে।
বৈশাখ প্রস্তুতির মাস, আর জ্যৈষ্ঠ ব্যবস্থাপনা ও সংগ্রহের মাস। এই দুই মাসে সঠিক পরিকল্পনা, সময়মতো সিদ্ধান্ত এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রীষ্মকালীন কৃষিতে সফলতা অর্জন সম্ভব।
মনে রাখতে হবে –
“সঠিক সময়ে সঠিক পরিচর্যাই কৃষকের সাফল্যের মূলমন্ত্র।”
বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসভিত্তিক কৃষক ভাইদের করণীয় নিযে লিখেছেন, মশিউর রহমান সরকার।

