দেশদেশান্তর

বিশ্ব পরিবেশ দিবসে এডাস্টে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের উদ্যোগে শুক্রবার (৫ জুন) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আশরাফ আলীর নেতৃত্বে এবং এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু সচেতনতা বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়নের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাইয়ুম সরদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর