দেশদেশান্তর

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা: এমপি মাসুদ

পিএসসির মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ দিতে কমিটি গঠন করে তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। তাঁর দাবি, এ উদ্যোগের মাধ্যমে বিএনপি সরকার ‘নির্লজ্জ দলীয়করণের’ আরেকটি নতুন ফন্দি করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন শফিকুল ইসলাম মাসুদ।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফ্যাসিস্টদের অনুসরণ করে বিএনপি সরকারের আরেক নতুন ফন্দি, পিএসসির মাধ্যমে নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে কমিটি বসিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ সংক্রান্ত কমিটির নামে মূলত বিএনপি সরকার নির্লজ্জ দলীয়করণের আরেকটি নতুন ফন্দি আঁটার অপচেষ্টা চালাচ্ছে। অবশ্যই এটা কারো জন্যই কল্যাণকর হবে না।’

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সবচেয়ে বেশি বিস্ময় ও আশঙ্কার ব্যাপার হচ্ছে, ত্বরান্বিত করার নামে তাড়াহুড়া করে নিজেদের দলীয় লোক নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। সবাইকে সচেতন-সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ সাধ্যমতো কথা বলব সংসদে, একই সঙ্গে রাজপথে।’

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর