আজ ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, এ্যাডাস্ট বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের উদ্যোগে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে আবহমান বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা প্রদর্শনের জন্য ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতেও লোকজ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি জনাব কামরুজ্জামান লিটু এবং বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ড. সিরাজুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস বিভাগের এডভাইজর অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান, রেজিস্ট্রার জনাব আব্দুল কাইউম সরদার, বিভাগের কো-অর্ডিনেটর মো. ওয়াহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিরা ইসলাম রেশমী, সহকারী অধ্যাপক ড. মো. মুহিবুল হাসান, প্রভাষক ফারিহা নূর সৌমী, সৈয়দা নাঈমা জান্নাত, এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও এগ্রিবিজনেস বিভাগের সাবেক কো-অর্ডিনেটর মো. মাসুদুল হাসান।
উৎসবটি বিভিন্ন বিভাগের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী আয়োজিত এই উৎসবের বিশেষ আকর্ষণ ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বাংলার ঐতিহ্যবাহী পিঠার উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতিকে জীবন্ত করে তুলেছে। এটি তাদের সৃজনশীলতারও প্রকাশ।”
উৎসবটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে প্রাণবন্ত উদ্দীপনা তৈরি করে।
সংবাদ প্রস্তত: চাষাবাদ ডটকম।

