চাষিবন্ধু সমবেশ দেশদেশান্তর

৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন: আন্দোলনে ঢাকা এটিআই শিক্ষার্থীরা

ঢাকা, ৮ এপ্রিল:ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা ও পেশাগত মর্যাদা নিশ্চিতসহ আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), শেরেবাংলা নগর, ঢাকার শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা […]

দেশদেশান্তর মুক্তমত

ড. ইউনূস নিয়ে গুজব: ‘ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা’ তথ্য সম্পূর্ণ মিথ্যা

চাষাবাদ প্রতিবেদকসাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে—যেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নাকি ইসরায়েলকে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনার জন্য ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধান বলছে, এমন কোনো আর্থিক সহায়তার প্রমাণ কোথাও নেই। তথ্য যাচাই কী […]

মুক্তমত

পাবলিক প্লেসে ধূমপান: আইন আছে, প্রয়োগ কোথায়?

বাংলাদেশে এমন অনেক আইন রয়েছে, যেগুলো শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এগুলোর কার্যকর প্রয়োগ খুব একটা দেখা যায় না। এরই একটি গুরুত্বপূর্ণ আইন হলো “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫”। এই আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ বলা হলেও বাস্তবে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, ফুটপাথ, বাজার, অফিস চত্বর, এমনকি আদালত প্রাঙ্গণেও […]

মুক্তমত

ধান চাষের উজ্জ্বল সময়ে কৃষকের দুঃখ: ন্যায্য মূল্য ও প্রণোদনার অভাব

বাংলাদেশের ধান চাষীরা উৎপাদন বৃদ্ধির পরও ন্যায্য মূল্য না পাওয়া এবং সরকারি প্রণোদনার অভাবে আর্থিক সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বৃদ্ধির সাথে সাথে ধানের মূল্য স্থিতিশীল না থাকায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বাংলাদেশের কৃষি খাতে ধান উৎপাদন একটি প্রধান অংশ। তবে, সাম্প্রতিক সময়ে ধান চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। উৎপাদন বৃদ্ধির পরও তারা ন্যায্য মূল্য […]

দেশদেশান্তর

কোল্ড স্টোরেজ ভাড়ার বৃদ্ধিতে কৃষকদের প্রতিবাদ: মহাসড়কে আলু নিক্ষেপ

বাংলাদেশের কৃষকরা কোল্ড স্টোরেজের ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন। গত বছর ৭০ কেজি আলুর বস্তা সংরক্ষণে যেখানে ২৮০ টাকা খরচ হতো, সেখানে এ বছর খরচ বেড়ে ৫৬০ টাকা হয়েছে। কৃষকরা এই অতিরিক্ত খরচ বহন করতে অপারগতা প্রকাশ করেছেন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির […]

দেশদেশান্তর ফুল ও ফল

প্রতি বাড়িতে অন্তত ১টি গাছ: লক্ষ্মীপুর জেলায় সুপারি চাষে অর্থনৈতিক সম্ভাবনা

লক্ষ্মীপুর জেলায় সুপারি চাষ যেন এক প্রাণবন্ত উৎসব। জেলার প্রতিটি বাড়িতে অন্তত একটি করে সুপারি গাছ থাকা একটি সামাজিক মর্যাদার বিষয়। রায়পুর ও রামগঞ্জ উপজেলাকে আকাশ থেকে দেখলে মনে হয় পুরো এলাকা যেন বিশাল সুপারি বাগান। হাটের দিনগুলোতে জেলার বাজারগুলোতে দেখা মেলে সুপারি বিক্রি-বাটার ব্যস্ততা। শিশু থেকে বৃদ্ধ—সবাই এ উৎসবে সমান অংশীদার। লক্ষ্মীপুর: দেশের শীর্ষ […]

চলমান কৃষি

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল কুমিল্লা। বিশেষ অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক এর কনফারেন্স হলে […]

দেশদেশান্তর

এ্যাডাস্ট এ “স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ নভেম্বর ২০২৪, সোমবার বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, সম্মাননীয় অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ (অব:) মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। […]

দেশদেশান্তর

হাজীগঞ্জে কৃষি কর্মকর্তাকে হত্যার হুমকি, ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়াকে গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আমির হোসেন মুন্সী (৫০) নামের একজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন ভূঁইয়া বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আমির হোসেন মুন্সী (৫০) গন্ধব্যপুর […]

দেশদেশান্তর

উৎসবমুখর পরিবেশে চলছে ডিকেআইবি’র ভোট

কৃষি পেশাজীবিদের সবচেয়ে বড় সংগঠন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে শনিবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ডিপ্লোমা কৃষিবিদ মো. খায়রুল হাসান প্রধান এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তাকে সহযোগীতা করছেন আরও কয়েকজন জ্যেষ্ঠ ডিপ্লোমা কৃষিবিদ। প্রতিটি […]